আসছে ফিফাগেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে শুরু। তোলপাড় ফেলে দেওয়া কোনো কেলেঙ্কারি নিয়ে হলিউডে ছবি নির্মিত হবে না, সেটা কী করে হয়? ফিফাগেট নিয়েও একটা ছবি তাই সময়ের ব্যাপারই ছিল। সেই ঘোষণাটাও এসে গেল। হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক জানিয়েছেন, ফিফা কেলেঙ্কারি নিয়ে খুব শিগগির নতুন ছবির কাজ শুরু করবেন। সঙ্গে থাকবেন বন্ধু ও বর্ন সিরিজখ্যাত অভিনেতা ম্যাট ডেমনও। দুজন এর আগে অস্কারজয়ী গুডউইল হান্টিং ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন। এই ছবির মূল চরিত্র অবশ্য সেপ ব্ল্যাটার নন, ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য চাক ব্লেজার। এফবিআই এই ব্লেজারের স্বীকারোক্তির ভিত্তিতেই খুঁজে পেয়েছে ফিফার দুর্নীতির খতিয়ান। এই ফিফা কেলেঙ্কারি নিয়েই কেন বেসিংটনের লেখা বই হাউস অব ডেসিটস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। গোলডটকম।