আসলে কততম লড়াই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবলের অফিশিয়াল ওয়েবসাইট ফিফাডটকম বলছে, ১০২টি ম্যাচ হয়েছে আগে। অন্য দিকে বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রাজিল-আর্জেন্টিনা এর আগে ১০৬ বার মুখোমুখি হয়েছে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের হিসাব অনুযায়ী, কাল ভোরে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি হবে দুই দলের ৯৮তম লড়াই! আসলে কোনটি সঠিক?

ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বের করতে গিয়ে এ বিড়ম্বনায় পড়তে হয়েছে। এএফপি অবশ্য বিস্তারিত কোনো হিসাব দেয়নি। তবে ফিফার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এর আগে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপে মুখোমুখি হয়েছে চারবার, বিশ্বকাপ বাছাইপর্বে সাতবার, কনফেডারেশনস কাপে একবার, কোপা আমেরিকায় ৩২ বার ও প্রীতি ম্যাচে ৫৮। সব মিলিয়ে ব্রাজিল জিতেছে ৩৯টি ম্যাচ, আর্জেন্টিনার জয় ৩৭ ম্যাচে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ।