আসিয়ানের বিশ্বকাপ আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। ২০৩৪ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের লড়াইয়ে নামতে চায় এই জোট। মিয়ানমার সফরে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর সফর নিয়ে কথা বলার সময় মিয়ানমারের ফুটবল ফেডারেশনের সভাপতি শ শ এই ঘোষণা দেন। আসিয়ানের ১০টি সদস্যদেশই বিশ্বকাপ আয়োজন করতে উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে আলোচনা করেছি।’ আসিয়ান জোটভুক্ত সদস্যরাষ্ট্রগুলো হলো ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, লাওস ও কম্বোডিয়া। এএফপি।