প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে শুয়ে আছেন তিনি, যন্ত্রণায় কাতরাচ্ছেন। শেষ পর্যন্ত চিকিৎসক দল এসে তাঁকে নিয়ে গেছে মাঠের বাইরে। ফুটবল মাঠে দৃশ্যটা খুবই সাধারণ। কিন্তু ঘটনার শিকার ব্যক্তিটি যদি একজন রেফারি হন? ঘটনাটা ইংল্যান্ডের প্রথম বিভাগের ক্লাবের একটা ম্যাচের। শেফিল্ড ওয়েনেসডের বিপক্ষে খেলছিল হাল সিটি। শেফিল্ডের একটা আক্রমণে হালের কিউবা আকপম ছুটে যাচ্ছিলেন বল ঠেকাতে। পড়বি তো পড় একেবারে রেফারির গায়ের ওপরে গিয়ে পড়লেন! ওদিকে বেচারা রেফারি কিথ স্ট্রুড পপাত ধরণিতল। খেলোয়াড়দের মতো ফাউল সহ্য করার অভ্যাস তো আর নেই। পরে মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয়েছে। শেষ পর্যন্ত আর মাঠেই নামতে পারেননি। ম্যাচের বাকি কয়েকটি মিনিট চালাতে হয়েছে চতুর্থ রেফারিকে। স্কাই স্পোর্টস।