আয়ারল্যান্ডের মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির জন্য ম্যাচটা ছিল শুধুই হারানোর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। পরশু আন্তোনিও কন্তে তাই নিয়মিত একাদশের আটজনকে বসিয়ে রেখেছিলেন। কিন্তু আয়ারল্যান্ডের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। পরের পর্বে যেতে জয়ই চাই। শুরু থেকেই তাই একের পর আক্রমণ করতে থাকে। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ওয়েস হুলাহানের ক্রস থেকে রবি ব্র্যাডি হেডে গোল করে আয়ারল্যান্ডকে ভাসিয়েছেন উৎসবে।
জয়টা তাদের কাছে কত বড়, সেই ব্র্যাডির কথা থেকেই বুঝে নেওয়া যায়, ‘স্বপ্নপূরণ মনে হয় এ রকম কিছুই। আমাদের পাশে থাকার জন্য যেসব সমর্থক এখানে এসেছে, তাদের ও অন্য আয়ারল্যান্ড সমর্থকদের জন্যই এই জয়।’ ইতালির কোচ আন্তোনিও কন্তেও অভিনন্দন জানিয়েছেন আয়ারল্যান্ডকে, ‘ম্যাচটা ছিল ওদের জন্য জীবন-মৃত্যুর। ওদের অভিনন্দন, কারণ ওরা প্রাণপণ খেলে সেটার পুরস্কার পেয়েছে।’ এএফপি।