আয়ে সবার ওপরে রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদকে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। হয়তো এ বছরও জিততে চলেছেন ব্যালন ডি’অর। ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন সবচেয়ে বেশি হওয়াই উচিত। পর্তুগিজ ফরোয়ার্ড ফোর্বস সাময়িকীর তালিকা অনুযায়ী টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হয়েছেন। এই বছরে সব মিলিয়ে রোনালদোর আয় ৯৩ মিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে এনবিএ তারকা লেব্রন জেমস (৮৬.২ মিলিয়ন ডলার)। বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি আছেন তিনে, তাঁর আয় ৮০ মিলিয়ন ডলার। এএফপি।