প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ট্রাফোর্ডে নিজের উপস্থিতি এরই মধ্যে ভালোভাবে বুঝিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ লুইস ফন গাল। ভবিষ্যতে প্রাক-মৌসুম দলের প্রস্তুতি সফরের ব্যাপ্তি কমানো নিয়ে কথা বলেছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বাড়াতে একসঙ্গে খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় ফুটবলারদের। এবার এল আরও এক নির্দেশ। রবিন ফন পার্সি, হুয়ান মাতাদের কথা বলতে হবে ইংরেজিতে। ইংরেজি ছাড়া নিজেদের মধ্যে অন্য ভাষায় কথা বলা যাবে না। এতে খেলোয়াড়েরা ভাষাটির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন। ইংরেজির এই ‘বাধ্যতামূলক’ ব্যবহারের পেছনে আরও একটা যুক্তি আছে ডাচ কোচের—খেলোয়াড়দের ঐক্য আর দৃঢ় করা।
ডেইলি মেইল।