ইংলিশ লিগে এত টাকা!
ফুটবল লিগ তো নয়, যেন টাকাপয়সার ছড়াছড়ি! লিগের টিভি স্বত্বের জন্য পাঁচ বছরে ৫০০ কোটি পাউন্ডেরও বেশি পাওয়া যাবে। যে অর্থের সমান অংশীদার সব দল। এ ছাড়া অন্যান্য স্পনসরশিপ তো আছেই। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ যেন দলগুলোর ‘বড়লোক’ হওয়ার আয়োজন। গত মৌসুমেই প্রিমিয়ার লিগে সবার শেষে থাকা সান্ডারল্যান্ডের আয় ছিল ৯৩ মিলিয়ন পাউন্ড (৯৭৮ কোটি টাকা), যা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস বা ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মোনাকোর আয়ের চেয়েও বেশি!
এই প্রথম শুক্রবারে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ
সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখা খেলোয়াড় গ্যারেথ ব্যারি (১১৯টি)। সবচেয়ে বেশি লাল কার্ড (৮টি) দেখার তালিকায় অবশ্য শীর্ষে তিনজন—ডানকান ফার্গুসন, রিচার্ড ডান, প্যাট্রিক ভিয়েরা। সবচেয়ে বেশি লাল কার্ড দেখা ক্লাব এভারটন (৮০টি), হলুদ কার্ড দেখা দল চেলসি (১ হাজার ৫৩৬টি)
১৯৯২-৯৩ মৌসুমের প্রথম সপ্তাহে যে ২৪২ জন খেলোয়াড় ম্যাচের শুরুর একাদশে ছিলেন, তাঁদের মধ্যে ১৩ জন ছিলেন অ-ব্রিটিশ। ২৫ বছরে ১১৩টি ভিন্ন দেশের মোট ৩ হাজার ৮৩৫ জন বিদেশি ফুটবলার দেখেছে প্রিমিয়ার লিগ।