ইংলিশ সমর্থকদের ফুটবল ঘরে ফেরার অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৬ সালেই শেষ! ববি মুরের হাতে উঠল বিশ্বকাপের ট্রফি। ইংলিশরা মেতে উঠল ফুটবলের বিশ্বজয়ের আনন্দে। কিন্তু এরপর আরও একটি সাফল্যের অপেক্ষাটা যে ইংলিশ সমর্থকদের জন্য এত দীর্ঘ হবে, সেটা কে জানত! প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে যাবে ফুটবলে একটা সাফল্যের অপেক্ষায়, সেটি হয়তো ১৯৬৬ সালে বসে কেউই ভাবতে পারেননি। সে অপেক্ষার পালা কী এবার ফুরোবে! একেকটি বড় প্রতিযোগিতা আসে, ইংলিশরা আশা বুক বাঁধে। কিন্তু সেই আশা দুরাশাই হয়ে রয়। ২০১৮ বিশ্বকাপেও সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। কিন্তু চূড়ান্ত সাফল্য থেকে দূরেই ছিল তারা। এবার ইউরোয় আবার সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। ইংলিশরা অপেক্ষায় আছে ‘ফুটবলের বাড়ি ফেরার’। সে অপেক্ষার শেষে এবার তাদের মুখে হাসি ফুটবে কিনা, দেখার বিষয় সেটিই...
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮