ইংল্যান্ডে যাচ্ছেন আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। ক্লাব নতুন চুক্তির প্রস্তাব দেয়নি। নিজের ভবিষ্যৎ তাই ঠিক করে ফেলেছেন। আগামী মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমাবেন দানি আলভেজ। রিও ডি জেনিরোর ও গ্লোবোকে জানিয়েছেন, ‘আগামী বছর ইংল্যান্ডে যাচ্ছি। ফুটবলের সূতিকাগারে খেলতে চাই আমি, বার্সায় এটিই শেষ বছর।’ কোন ক্লাবে খেলবেন সেটা অবশ্য জানাননি ৩১ বছর বয়সী রাইটব্যাক। ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় আসা আলভেজ চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ১৬টি ট্রফি। রয়টার্স।