ইংল্যান্ডের নাটকীয় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত ৯০ মিনিট শেষ। অতিরিক্ত সময়েরও শেষ মিনিট চলছে। বাঁ দিক দিয়ে স্লোভাকিয়ার বক্সে ঢুকলেন ড্যানি রোজ। বল ঠেলে দিলেন অ্যাডাম লালানার দিকে। আলতো টোকায় জায়গা করে নিলেন লিভারপুল মিডফিল্ডার, এরপর শট...স্লোভাক গোলকিপারের দুপায়ের ফাঁক গলে বল জড়াল জালে! শেষ মুহূর্তের নাটকীয়তায় বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ ১-০ গোলে জিতল ইংল্যান্ড। ডাগআউটে স্যাম অ্যালারডাইসেরও প্রথম ম্যাচ ছিল এটি। তাতে সৌভাগ্যই সঙ্গী হলো ইংল্যান্ড কোচের। সনি সিক্স।