ইউটিউব থেকে জুভেন্টাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসের মতো ক্লাবে যোগ দেওয়ার আগে কত খড়কুটোই না পোড়াতে হয় একজন ফুটবলারকে। শুধু মূল দলই নয়, টানা পাঁচবারের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নদের একাডেমিতে সুযোগ পাওয়াও তো চাট্টিখানি কথা নয়। কিন্তু শুধু ইউটিউবে নিজের ফুটবল দক্ষতার ভিডিও প্রকাশ করেই এবার বুফন-দিবালাদের ক্লাবের একাডেমিতে সুযোগ পেল ফিলিস্তিনের দশ বছর বয়সী রাশেদ আল হাজ্জাউয়ি।
ফেসবুক-ইউটিউবের যুগে নিয়মিতই নতুন নতুন মেসি-নেইমার-রোনালদোদের খোঁজ মেলে। অনেকে আবার সময়ের স্রোতে হারিয়েও যায়। রাশেদ কোন পথে যাবেন, সেটি সময়ই বলবে। তবে ইউরোপের অনেক বড় বড় ক্লাবই তাকে নিজেদের একাডেমিতে নিতে চেষ্টা করেছিল। এই তথ্য থেকেই বোঝা যায়, ইউটিউব ভিডিওতে নিজের দক্ষতার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছে ১০ বছরের ছেলেটি। ফক্স স্পোর্টস।