ইউনাইটেডকে পেয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়া পড়ে গেছে ইংল্যান্ডের ইয়োভিল টাউনে। সাড়া পড়ারই কথা, সমারসেটের ছোট শহরটি যে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেয়ে গেছে। সুযোগটা অবশ্য নিজেরাই তৈরি করেছে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের অবনমন অঞ্চলে থাকা ইয়োভিল টাউন ফুটবল ক্লাব। পরশু এফএ কাপে চতুর্থ স্তরের দল অ্যাক্রিংটন স্ট্যানলিকে ২-০ গোল হারিয়ে তৃতীয় রাউন্ডের ড্রতে সামনে পেয়েছে ইউনাইটেডকে। ইউনাইটেডের মুখোমুখি অবশ্য এবারই প্রথম হচ্ছে না ইয়োভিল। এর আগে সেই ১৯৪৯ সালে এফএ কাপে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ৮-০ গোলে জিতেছিল ইউনাইটেড। তারও ১১ বছর আগে প্রথম লড়াইয়ে ০-৩ গোলে হারে ইয়োভিল। এএফপি।