ইউনাইটেডে ডিপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে হল্যান্ডের জার্সি গায়ে আলো ছড়িয়েছিলেন। মেম্ফিস ডিপের ওপর তখনই চোখ পড়েছিল বড় ক্লাবগুলোর। শেষ ডাচ কোচ লুই ফন গালের সঙ্গেই পুনর্মিলনী হলো পিএসভির ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। কাল ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসভি নিশ্চিত করেছে, সামনের মৌসুম থেকে ওল্ড ট্রাফোর্ডই হচ্ছে ডিপের ঠিকানা।
বেশ কয়েক মৌসুম থেকেই পিএসভির হয়ে দুর্দান্ত খেলছেন, এই মৌসুমেও ডাচ লিগের সর্বোচ্চ গোলদাতার নাম ডিপে। চুক্তিটা কত বছরের বা তাঁকে কিনতে ইউনাইটেডের কত খরচ হয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, অঙ্কটা আড়াই থেকে তিন কোটি ইউরো। ডিপেও কাল নিজের উচ্ছ্বাস জানিয়েছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আমার কাছে ম্যানচেস্টার ইউনাইটেড স্বপ্নের একটা ক্লাব।’ ইএসপিএন।