ইউনাইটেডে ফেরাতে রোনালদোকে ফার্গুসনের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো, যখন ছিলেন ফার্গির শিষ্য। ফাইল ছবি
রোনালদো, যখন ছিলেন ফার্গির শিষ্য। ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের উত্থানপর্বে জড়িয়ে আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম। এ কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গুরুর প্রতি রোনালদোর অশেষ শ্রদ্ধা। যখন বাতাসে ভাসছে রোনালদোর ইউনাইটেডে ফেরার গুঞ্জন, তখন জানা গেল, সাবেক গুরু নাকি ওল্ড ট্রাফোর্ডে ফিরতে ফোন করেছেন পর্তুগাজ উইঙ্গারকে।

ফুটবল এজেন্ট ফ্রাঙ্কোইস গায়ার্দো জানিয়েছেন, রোনালদোর সঙ্গে ইউনাইটেডের চুক্তির অংশ হিসেবে ফার্গুসন এ ফোন করেছেন। গায়ার্দো বললেন, ‘বুধবার ফার্গুসনের একটি ফোন পেয়েছে ক্রিস্টিয়ানো (ইউনাইটেডের ফেরার ব্যাপারে)।’ কদিন আগে অবশ্য ইউনাইটেড-সমর্থকেরা রোনালদোকে পুরোনো ঘরে ফেরাতে অভিনব কায়দায় আহ্বান জানিয়েছিল।

এখন রোনালদো কী ভাবছেন, সেটা তিনিই জানেন। রিয়াল মাদ্রিদ আদৌ ছাড়বেন কি না, সেটা বলার সময় এখনো হয়নি। তবে গত কয়েক দিনে ব্রিটিশ সংবাদ মাধ্যমে জোর গুজব, পর্তুগিজ ফরোয়ার্ডের ওল্ড ট্রাফোর্ডে ফেরাটা বেশি দূরে নেই! যদিও এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে রিয়াল তাদের সোনার ডিম পাড়া হাঁসটিকে সাফ জানিয়ে দিয়েছে, এখনই ইংল্যান্ডে ফেরা তাঁর হচ্ছে না। সূত্র: মেট্রো।