প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়ার পর এবার রাদামেল ফ্যালকাও! খবরটা রীতিমতো চমকে যাওয়ার মতোই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম প্রায় নিশ্চিত, মোনাকোর কলম্বিয়ার স্ট্রাইকারের নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেড। বিবিসিসহ আরও কয়েকটি প্রচারমাধ্যম জানিয়েছে, মোনাকো ও ইউনাইটেড ফ্যালকাওয়ের দলবদল নিয়ে সমঝোতায় এসেছে। তবে পাকাপাকিভাবে নয়, এক বছরের জন্য ধারে। সে জন্য ইউনাইটেড মোনাকোকে নাকি এক কোটি ইউরো দেবে। আর মৌসুম শেষে পাকাপাকি দলে নিতে হলে দিতে হবে সাড়ে পাঁচ কোটি ইউরো। এএফপি।