ইউনাইটেডে ভালদেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত মৌসুম শেষে। ভিক্টর ভালদেস এত দিন কোনো ক্লাব পাননি। ছিলেনই বলতে হচ্ছে, কারণ পরশু ৩২ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। লুই ফন গালের দলের সঙ্গে অনুশীলন করছিলেন গত অক্টোবর থেকে। নতুন ঠিকানা পেয়ে ভালদেস উচ্ছ্বসিত, ‘ইউনাইটেডের হয়ে নাম লেখানোটা দারুণ সম্মানের’। কিন্তু ভালদেস আসায় ডেভিড ডি গিয়ার সঙ্গে কি প্রতিদ্বন্দ্বিতা হবে? ফন গাল নিশ্চিত করে দিলেন, দুর্দান্ত ফর্মে থাকা ডি গিয়াই প্রথম পছন্দ, ‘সে (ভালদেস) দুই নম্বর গোলরক্ষক হিসেবেই ক্লাবে যোগ দিচ্ছে।’ এএফপি।