ইউনাইটেডে শোয়েনস্টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই দলবদলের মৌসুম এলে গুঞ্জন ওঠে—ক্লাব ছেড়ে যাচ্ছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার! কিন্তু গুঞ্জনটা গুঞ্জন হয়েই মিলিয়ে যায়। এবার গুঞ্জনটা সত্যি হলো। কাল তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ নিশ্চিত করেছে, এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন জার্মান অধিনায়ক। বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শোয়েনস্টাইগার ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান। শোয়েইনিই হতে যাচ্ছেন ইউনাইটেডে প্রথম জার্মান ফুটবলার। কালই আবার তুর্কি ক্লাব ফেনেরবাচে নিশ্চিত করেছে, তারা ইউনাইটেড থেকে নিয়েছে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সিকে। এএফপি।