ইউনাইটেডের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কাল ইংলিশ ফুটবলে রাদামেল ফ্যালকাওয়ের অভিষেকের দিনে কিউপিআরকে ৪-০ গোলে হারিয়েই মৌসুমে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে লুই ফন গালের দল। প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া দলটি কাল কিউপিআরকে রীতিমতো ছিন্নভিন্নই করেছে। ইউনাইটেডের প্রথম জয়ের দিনে ক্লাবের হয়ে প্রথম গোল পেয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা আর্জেন্টাইন উইঙ্গারের ফ্রিকিক গোলেই ২৪ মিনিটে প্রথম এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৩৬, ৪৪ ও ৫৮ মিনিটে হেরেরা, রুনি ও মাতার গোল। ৬৭ মিনিটে মাতার বদলি হিসেবেই মাঠে নামেন কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। এএফপি।