ইউনাইটেডের সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমে কোনো ট্রফি নেই, ইংলিশ লিগেও শিরোপার দৌড় থেমেছে অনেক আগেই। তার পরও লুই ফন গালের প্রথম মৌসুমে সন্তুষ্ট ম্যানচেস্টার ইউনাইটেড! দলের প্রধান নির্বাহী এড উডওয়ার্ড জানিয়েছেন, ‘আমরা প্রথম মৌসুমে লুই ফন গালের অধীনে দলের পারফরম্যান্সে খুশি।’ গত বছর ডেভিড ময়েসের অধীনে ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি, ইউনাইটেড তাই এবারের শীর্ষ চারের মধ্যে থাকাটাকেই প্রাপ্তি মানছে। তবে সাবেক মিডফিল্ডার পল স্কোলস পরের মৌসুমের জন্যও খুব একটা আশা দেখছেন না, ‘পরের মৌসুমেও আমি চ্যাম্পিয়নস লিগে দলকে দেখলেই খুশি। আমার মনে হয় এই দলের এখনো শিরোপা জেতার মতো সামর্থ্য হয়নি।’ এএফপি।