ইউরো চূড়ান্ত পর্বে আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো, তিন মাস আগেও আশার প্রদীপ জ্বলছিল টিমটিম করে। নিজেদের গ্রুপে জার্মানি, পোল্যান্ড ও স্কটল্যান্ডের পেছনে ছিল আয়ারল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গ্রুপে শেষ পর্যন্ত তৃতীয় হয়েছে, পেয়েছে প্লে-অফের সুযোগ। পরশুর প্লে-অফে বসনিয়াকে ২-০ গোলে (দুই লেগ মিলে ৩-১) হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর চূড়ান্তপর্বে পা রেখেছে আইরিশরা।
আগের লেগেই খানিকটা এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড, বসনিয়ার মাঠে গিয়ে ড্র করে এসেছিল ১-১ গোলে। পরশু জোনাথন ওয়াল্টার্সের জোড়া গোল নিশ্চিত করে দিয়েছে জয়। গত ইউরোর অভিজ্ঞতাটাও দুঃস্বপ্নের মতোই ছিল, সবগুলো ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকে। ওয়াল্টার্সকে সেটি পেছনে ফেলে আসাটাই তৃপ্তি দিচ্ছে, ‘অসাধারণ। সব খেলোয়াড়ই এই জয়ের অংশ। গত ইউরোতে যা হয়েছে, সেটা এখন আমরা ভুলে যেতে পারি।’ রয়টার্স।