ইউরোতে নেই বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ইউরো। আর সেখানেই কিনা খেলা হচ্ছে না করিম বেনজেমার। কাল ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল, ২০১৬ ইউরোর ফ্রান্স দলে জায়গা হবে না বেনজেমার। ফুটবল ফেডারেশনের ঘোষণার আগেই অবশ্য রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার নিজেই টুইটারে জানিয়ে দেন খবরটা। জাতীয় দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে গত ডিসেম্বর থেকেই অবশ্য ফ্রান্স দলের বাইরে বেনজেমা। আগামী ১০ জুন থেকে ১০ জুলাই ফ্রান্সে বসছে ইউরোর পরবর্তী আসর। এএফপি।