ইউরোপে বাসান্তা, ফিরেছেন সিজারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে ৭ গোল আর তৃতীয় স্থান নির্ধারণী মাচে ৩টি। হুলিও সিজারের বিপক্ষে দুই ম্যাচে ১০ গোল হওয়ার স্মৃতিটাই সবচেয়ে তরতাজা সবার মনে। এর আগে দ্বিতীয় রাউন্ডেই যে ​তিনি ছিলেন নায়ক, দুটি শট ঠেকিয়েছিলেন টাইব্রেকারে, সেটা আড়াল হয়ে গেছে অনেকটাই। তবে ওই বীরোচিত পারফরম্যান্স ঠিকই মনে রেখেছে কুইন্স পার্ক রেঞ্জার্স। গত ফেব্রুয়ারিতে সিজারকে ধারে যুক্তরাষ্ট্রের ক্লাব টরন্টো এফসিতে পাঠিয়েছিল ইংলিশ ক্লাবটি। এই মৌসুমের শুরুতেই আবার ফিরিয়ে আনছে। ব্রাজিলিয়ান গোলকিপারকে আবার দেখা যাবে কিউপিআরে।

এদিকে ক্যারিয়ার গোধূলির পানে এসেই প্রথম ইউরোপিয়ান ফুটবলের বাতাস গায়ে লাগছে হোসে মারিয়া বাসান্তার। মেক্সিকান ক্লাব ​মন্তেরেই থেকে আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ফিওরেন্টিনা। বিশ্বকাপের আগে খুব কমজনই চিনত বাসান্তাকে। তবে বদলি হিসেবে একটি ম্যাচে নেমে, পরে কার্ডের খাঁড়ায় বাইরে থাকা মার্কোস রোহোর জায়গায় কোয়ার্টার ফাইনালে পুরো সময় খেলে নজর কাড়েন। ফিওরেন্টিনায় সুযোগ হয়তো সেটারই পুরস্কার। আনুষ্ঠা​নিকভাবে না জানালেও শোনা যাচ্ছে ৩৫ লাখ ইউরোতে এই ডিফেন্ডারকে কিনেছে ​ইতালিয়ান ক্লাবটি। ইয়াহু স্পোর্টস।