প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪, ২০১৫, ২০১৬—টানা তিনবার ইউরোপা লিগের ফাইনাল খেলে তিনবারই চ্যাম্পিয়ন হলো স্পেনের সেভিয়া। ইউরোপা লিগ বা সাবেক উয়েফা কাপে অন্য কোনো ক্লাব টানা তিনবার চ্যাম্পিয়ন হতে পারেনি। ইউরোপের সব ক্লাব টুর্নামেন্ট মিলিয়েই কোনো ক্লাবের টানা তিন মৌসুম শিরোপা জয়ের উদাহরণ আছে মাত্র পাঁচটি। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচবার ইউরোপিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়ে এ তালিকায় সবার ওপরে রিয়াল।
ইউরোপে টানা তিন মৌসুম শিরোপা
ক্লাব মৌসুম টুর্নামেন্ট
৫ রিয়াল মাদ্রিদ ১৯৫৬-৬০ ইউরোপিয়ান কাপ
৩ আয়াক্স আমস্টারডাম ১৯৭১-৭৩ ইউরোপিয়ান কাপ
৩ বায়ার্ন মিউনিখ ১৯৭৪-৭৬ ইউরোপিয়ান কাপ
৩ লিভারপুল ১৯৭৬-৭৮ উয়েফা কাপ (১৯৭৬),
ইউরোপিয়ান কাপ (১৯৭৭ ও ’৭৮)
৩ সেভিয়া ২০১৪-১৬ ইউরোপা লিগ