ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে ১৭টি গোল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।
এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে ১৭টি গোল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।

বাছাইপর্ব শেষ। কে কোন গ্রুপে খেলবে, চূড়ান্ত হয়ে গেছে সেটিও। এখন ক্ষণগণনা চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের। আগামী মঙ্গলবারই (১৩ সেপ্টেম্বর) শুরু হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্ব নির্ধারণী ৬২তম আসর। একসময়কার ইউরোপিয়ান কাপ ও এখনকার চ্যাম্পিয়নস লিগ নিয়েই আজকের আয়োজন

১৭

একমৌসুমেসবচেয়েবেশিগোলকরেছেনক্রিস্টিয়ানোরোনালদো।২০১৩-১৪মৌসুমে১৭টিগোলরিয়ালমাদ্রিদফরোয়ার্ডের।

সর্বোচ্চগোলদাতা

৯৩       ক্রিস্টিয়ানো রোনালদো (ইউনাইটেড ১৫, রিয়াল ৭৮)

৮৩       লিওনেল মেসি (বার্সেলোনা)

৭১        রাউল গঞ্জালেজ (রিয়াল ৬৬, শালকে ৫)

৫৬       রুড ফন নিস্টলরয় (পিএসভি ৮, ইউনাইটেড ৩৫, রিয়াল ১৩)

৫০       থিয়েরি অঁরি (মোনাকো ৭, আর্সেনাল ৩৫, বার্সেলোনা ৮)

রেকর্ড ছয়বার ইউরোপিয়ান কাপ জিতেছেন রিয়াল মাদ্রিদের

ফ্রান্সিসকো জেন্তো

সবচেয়েবেশিবারচ্যাম্পিয়ন

১১

রিয়াল মাদ্রিদ, স্পেন

৭

এসি মিলান, ইতালি

৫

বায়ার্ন মিউনিখ, জার্মানি

বার্সেলোনা, স্পেন

লিভারপুল, ইংল্যান্ড

১৯৯২–৯৩

নাম ও ফরম্যাট বদলে এই মৌসুমেই সাবেক ইউরোপিয়ান কাপের নাম হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন সংস্করণে প্রথম চ্যাম্পিয়ন ফ্রান্সের অলিম্পিক মার্শেই।

১৫৬

সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস। স্প্যানিশ গোলরক্ষক রিয়াল মাদ্রিদের হয়ে ১৫০টি ও পোর্তোর হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। বাছাইপর্ব ধরেও ১৫৮ ম্যাচ খেলে সবার ওপরে ক্যাসিয়াস।

১৯৫৫

ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ শুরু হয় ১৯৫৫-৫৬ মৌসুমে। ফাইনালে ফ্রান্সের স্তাদ দে রেঁসকে হারিয়ে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয় স্পেনের রিয়াল মাদ্রিদ।

বব পেইসলি, কার্লো আনচেলত্তি
বব পেইসলি, কার্লো আনচেলত্তি

৩

মাত্র দুজন কোচ তিনবার ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ইংল্যান্ডের বব পেইসলি তিনটি শিরোপাই জিতিয়েছেন লিভারপুলকে। ইতালির কার্লো আনচেলত্তি দুবার এসি মিলানকে ও একবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন।

.
.

৫

প্রথম পাঁচ মৌসুমেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এরপর অন্য কোনো দল টানা তিনবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি। টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দুটি মাত্র দল—হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম (১৯৭১-৭৩) ও জার্মানির বায়ার্ন মিউনিখ (১৯৭৪-৭৬)।

৪৬

ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ৪৬ বার অংশ নিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ। ৩২ বার খেলে দুইয়ে জার্মানির বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ যুগে সর্বোচ্চ ২০ বার খেলেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও এফসি পোর্তো।

৬

দুবার চ্যাম্পিয়ন হলেও ফাইনালে সবচেয়ে বেশি ছয়বার হেরেছে ইতালির জুভেন্টাস। তবে সর্বোচ্চ তিনবার ফাইনাল খেলে প্রতিবারই হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

১৬

সর্বোচ্চ ১৬ বার ইউরোপিয়ান কাপ জিতেছে স্প্যানিশ ক্লাবগুলো।

১–০

চ্যাম্পিয়নস লিগ যুগে সবচেয়ে বেশি ২৯০ বার ১-০ ফল দেখেছে চ্যাম্পিয়নস লিগ।

নতুনদুই

ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি ও রাশিয়ার রোস্তভ এবারই প্রথম সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগে।

ম্যাচডেগ্রুপপর্ব

১৩-১৪ সেপ্টেম্বর ২০১৬, ২৭-২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮-১৯ অক্টোবর ২০১৬, ১-২ নভেম্বর ২০১৬, ২২-২৩ নভেম্বর ২০১৬, ৬-৭ ডিসেম্বর ২০১৬।

ফাইনাল

এবারের ফাইনাল হবে আগামী বছর ৩ জুন, কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে।