ইউরো বাছাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

গোলের পর গোল করে প্রতিপক্ষকে লন্ডভন্ড করেই যাচ্ছেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখের ফর্মটাকে ইউরো বাছাইয়েও টেনে এনে জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। পরশু লেভানডফস্কির দুই গোলেই স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে পোল্যান্ড। এই দুই গোল নিয়ে এবারের বাছাইপর্বে ১২ গোল হয়ে গেল লেভার। ইউরো বাছাইয়ের এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁতে আর মাত্র একটি গোল দরকার তাঁর। আগামীকাল ওয়ারশতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে পোল্যান্ড। ২০০৮ ইউরোর বাছাইপর্বে ১৩ গোল করেছিলেন উত্তর আয়ারল্যান্ডের ডেভিড হিলি। ইউরোর বাছাইয়ে লেভার মতোই ১২ গোল করেছিলেন ক্রোয়েশিয়ার ডেভর সুকার (১৯৯৬) ও হল্যান্ডের ক্লাস-ইয়ান হান্টেলার (২০১২)। ১১ গোল করেছেন তিনজন—স্পেনের রাউল (২০০০), অস্ট্রিয়ার টনি পোলস্টার (১৯৯৬) ও ডেনমার্কের ওলে ম্যাডসেন (১৯৬৪)।