ইউরো শেষ গুন্ডোয়ানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট তাঁকে ২০১৪ বিশ্বকাপে খেলতে দেয়নি। বাড়িতে বসেই সতীর্থদের বিশ্বজয় দেখেছেন ইলকায় গুন্ডোয়ান। জার্মান মিডফিল্ডারকে একই দুর্ভাগ্য তাড়া করল ২০১৬ ফ্রান্স ইউরোতেও। গত পরশু বরুসিয়া ডর্টমুন্ডের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন গুন্ডোয়ান। এতে জুনে শুরু হতে যাওয়া ইউরোতে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ২৫ বছর বয়সী মিডফিল্ডারের। রয়টার্স।