ইউরোতে নেই পিরলো-তোরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৩ সপ্তাহ, এরপরই শুরু হয়ে যাবে ইউরো। এর আগে দলগুলো প্রাথমিক দল ঘোষণা করা শুরু করেছে। ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ডের পর প্রাথমিক দল ঘোষণা করেছে ইতালি, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও।
জার্মান দলে কোনো চমক না থাকলেও স্পেনের ভিসেন্তে দেল বস্ক ও ইতালির আন্তোনিও কন্তে নিজেদের দলে কিছু চমক রেখেছেন। ২০১৪ বিশ্বকাপে ইতালির ভরাডুবির পর দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরেছিলেন আন্দ্রেয়া পিরলো। কিন্তু এবার ইউরোতেই দলে জায়গা পেলেন না তিনি। এএফপি।
ওদিকে স্পেন দলে ডাক পাননি ডিয়েগো কস্তা, ফার্নান্দো তোরেস ও হুয়ান মাতা। এঁদের মধ্যে মৌসুমের শেষ দিকে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত খেলেও তোরেসের ডাক না পাওয়াটা বিস্ময়করই বটে।