ইউরোতেই নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের আইনকানুনে পরিবর্তন আসছে জানাই ছিল। উয়েফা নিশ্চিত করল, এবারের ইউরোতেই নতুন নিয়মগুলো কার্যকর হবে। এসবের মাঝে সবচেয়ে চমকপ্রদ নিয়মটি হলো, এখন থেকে খেলা শুরুর আগে মাঠ পর্যবেক্ষণের সময়ই খেলোয়াড়েরা লাল কার্ড পেতে পারবেন! অন্য পরিবর্তনগুলো অবশ্য বেশ গুরুত্বপূর্ণ, যেমন গোলরক্ষকের কারণে যদি পেনাল্টি শট নতুন করে নিতে হয়, তবে সেই দোষী গোলরক্ষককে হলুদ কার্ড দেখানো হবে, অফসাইডের সিদ্ধান্তে এখন থেকে হাতের অবস্থান কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া গোল আটকানোর চেষ্টার পর পেনাল্টি হলে ডিফেন্ডারকে আর লাল কার্ড দেখানো হবে না। পেনাল্টি ও হলুদ কার্ডই হবে ডিফেন্ডারের শাস্তি। মার্কা।