ইউরোপসেরা রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশুই আঁতোয়ান গ্রিজমান বলেছিলেন, পুরস্কারটা তাঁর প্রাপ্য। কিন্তু এই বছর চ্যাম্পিয়নস লিগ আর ইউরোর ফাইনালে যেমন হতাশায় পুড়তে হয়েছে, আরও একবার নিরাশ হতে হলো অ্যাটলেটিকোর ফরাসি ফরোয়ার্ডকে। গ্রিজমান বা গ্যারেথ বেল নয়, ইউরোপসেরার পুরস্কারটা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোই। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা পুরস্কার পেলেন সি-আর সেভেন। এই বছর রিয়ালকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। পরে পর্তুগালকে নিয়ে জিতেছেন ইউরো। দুই বছর পর আরও একবার ইউরোপের ৫৫টি দেশের সাংবাদিকদের সেরা হলেন রোনালদোই।
মঞ্চে নিজের নাম ঘোষণার পর রোনালদো কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন দলের সবাইকে, ‘আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু সতীর্থদের ছাড়া এটি সম্ভব হতো না। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সতীর্থদের ধন্যবাদ।’ গোলডটকম।