ইউরোপীয় গোলমেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই সুইডেনের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন। ইউরোপে জ্লাতান ইব্রাহিমোভিচের চেয়ে বেশি গোল করেছেন অবশ্য আরও ১৫ জন। সবার ওপরে ফেরেঙ্ক পুসকাস, হাঙ্গেরি কিংবদন্তি দেশের হয়ে ৮৯ ম্যাচে গোল করেছেন ৮৪টি। পরের নামটিও আরেক হাঙ্গেরিয়ানের, স্যান্ডর ককসিসের ম্যাচপ্রতি গোলের রেকর্ডটা আরও ঈর্ষণীয়, ৬৮ ম্যাচে ৭৫ গোল। এরপরের দুজনই জার্মান, মিরোস্লাভ ক্লোসা ও জার্ড মুলার। ১৩৭ ম্যাচে ক্লোসা গোল করেছেন ৭২টি, মুলার মাত্র ৬২ ম্যাচেই ৬৮টি। দেশের হয়ে এখনো খেলছেন, এমন ইউরোপীয় ফুটবলারদের মধ্যে মাত্র দুজন ৫০ গোল করেছেন। আয়ারল্যান্ডের হয়ে রবি কিনের গোল ৬২, আর পর্তুগালের হয়ে রোনালদোর ৫০টি।