ইউরোপে মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমান

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখিফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের আছে সমৃদ্ধ ইতিহাস, ১৩ বারের ইউরোপ–সেরা তারা। আর কোনো ক্লাব যে সাফল্যের ধারেকাছেও নেই। আর ম্যানচেস্টার সিটির সেরা সাফল্য একবার ফাইনাল খেলা।

গত মৌসুমের সেই ফাইনালে চেলসির কাছে হেরে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। নবজন্মের পর এই একটা ট্রফি জেতার স্বপ্নেই দিন কাটছে সিটির। ইউরোপে সাফল্যে দুই দলের কোনো তুলনাই হয় না, কিন্তু মুখোমুখি লড়াইয়ে দেখা যাচ্ছে একেবারে সমানে সমান। সিটির মাঠ ইতিহাদে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের আগে দেখে নেওয়া যাক দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সসহ নানা কিছু।

ইউরোপের ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হলেও এই মুহূর্তে উয়েফা র‌্যাঙ্কিংয়ে ম্যান সিটির চেয়ে পিছিয়ে আছে রিয়াল। এবারের চ্যাম্পিয়নস লিগে দুই দলের পারফরম্যান্সে খুব একটা পার্থক্য নেই। বড় পার্থক্যটা দুই দলের সর্বোচ্চ স্কোরারের গোলসংখ্যায়। রিয়ালের করিম বেনজেমা দ্বিগুণ গোল করেছেন সিটির রিয়াদ মাহরেজের চেয়ে। ঘরোয়া লিগে দুই দলই আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের লড়াইটা যেন নিক্তির কাঁটার সঙ্গে মিলিয়ে সমানে সমান। জয়–পরাজয়–ড্র তো সমানই, এমনকি গোলও!

রিয়াল-ম্যান সিটি ম্যাচে মাঠের লড়াইটা বেনজেমা, মদরিচ, ভিনিসিয়ুসদের সঙ্গে জেসুস, গুনদোয়ান, রদ্রিদের। লড়াই আছে ডাগআউটেও—রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার ট্যাকটিকসের। সেমিফাইনালের আগে কী বলছেন তাঁরা দুজন?