ইউসেবিওর জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে দেখতে এক বছর হয়ে গেল। গত পরশু ইউসেবিওর প্রথম মৃত্যুবার্ষিকী চলে গেলেও অনেকেরই হয়তো মনে নেই তা। তবে যে শহর জানে তাঁর প্রথম সবকিছু, সেই লিসবন ভোলে কীভাবে? পর্তুগালের এই কিংবদন্তির স্মরণে এবার একটা রাস্তার নাম রাখা হয়েছে। যে মাঠে নিজেকে প্রথম চিনিয়েছেন বিশ্বে, সেই বেনফিকার স্তাদিও দা লুজের পাশ ঘেঁষেই চলে গেছে এই রাস্তা। ইউসেবিও যেমন বিশ্বে পর্তুগালকে চিনিয়েছিলেন, এই রাস্তাটা সে রকম লিসবনের সঙ্গে দেশের অন্যান্য অংশকে যোগ করেছে। মৃত্যুবার্ষিকীতে ভক্তরা দল বেঁধে এসেছিলেন স্তাদিও লুজে। সাদা পতাকা নিয়ে এসেছিলেন তাঁরা, তাতে কালো হরফে বড় বড় করে লেখা ইউসেবিও। স্টেডিয়ামের ট্রফি ক্যাবিনেটে জমেছিল ভিড়, ইউসেবিওর ট্রফি-পদকগুলো দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছিল। আইএএনএস।