প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউরো ইকার্দিকে কিছুতেই পিছু ছাড়ছে না ডিয়েগো ম্যারাডোনার বাক্যবাণ। ইকার্দি ভালোবেসে বিয়ে করেছেন আর্জেন্টাইন সতীর্থ ম্যাক্সি লোপেজের সাবেক স্ত্রী ওয়ানডা নারাকে। তারপর থেকেই ম্যারাডোনার চোখে ইকার্দি একজন ‘বিশ্বাসঘাতক’। সুযোগ পেলেই এই স্ট্রাইকারকে বিষোদ্গার করেন আর্জেন্টাইন কিংবদন্তি। অবশেষে ইকার্দির পক্ষে কথা বললেন কেউ। ইন্টার মিলানের অধিনায়কের পক্ষে পরশু জবাব দিয়েছেন তাঁরই এক পূর্বসূরি, মার্কো তারদেল্লি। বিশ্বকাপজয়ী এই ইতালিয়ানের চোখে ইকার্দির পারফরম্যান্সই আলোচ্য বিষয়, পারিবারিক জীবন নয়, ‘ইকার্দি নিজের জীবন নিজেই উপভোগ করতে চায়। সে বিশ্বাসঘাতক নয়, কারও তাকে কিছু বলার কোনো অধিকার নেই।’ ম্যারাডোনাকে একটু খোঁচাও দিয়েছেন তারদেল্লি, ‘আর্জেন্টিনাতেই শুধু ওকে নিয়ে গুজব ছড়ানো হয়, সেটা তো ম্যারাডোনাকে নিয়েও হতো!’ গোলডটকম।