ইচ্ছা থাকলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দেশেই এটা দেখা যায়। মাঠে খেলা চলছে, আর কোনো খুদে সমর্থক সেই খেলা দেখার জন্য চড়ে বসেছে গাছে। প্রিয় দলের খেলা দেখতে এই কষ্টটুকু করাই যায়! বায়ার্ন মিউনিখের সমর্থকেরা যেন সে রকমটাই করলেন। চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে বায়ার্নের ম্যাচে উয়েফার নিষেধাজ্ঞা থাকায় দর্শক হাজিরার উপায় ছিল না মাঠে। কিন্তু খেলা তো দেখতে হবে। একদল বায়ার্ন সমর্থকের মাথায় খেলে গেল একটা বুদ্ধি। মস্কোর স্টেডিয়ামের পাশেই ছিল আকাশচুম্বী একটা দালান। সেটার একদম ওপরের তলায় একটা অ্যাপার্টমেন্টও ভাড়া করে ফেলেন তাঁরা। সেখান থেকেই ম্যাচটা দেখে দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি! সমর্থকদের মধ্যে ছিলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগারের বড় ভাই টোবিয়াসও। বায়ার্ন অবশ্য অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ টাকাটা দিয়ে দিয়েছে সমর্থকদের। মেট্রোডটকম।