ইজারুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল সেঞ্চুরি পেয়েছেন ইয়াং পেগাসাসের অধিনায়ক ইজারুল ইসলাম। ৯ চার ও ৯ ছক্কায় ১০৬ বলে ১৩৩ রান করেছেন ইজারুল। জিতেছে তাঁর দলও। ফতুল্লায় উত্তরা এসসির ২৬৯ রান শেষ বলে পেরিয়েছে পেগাসাস, ৩ উইকেট হাতে রেখেই। শেষ বলে দরকার ছিল ৩ রান, বাউন্ডারি মেরেই ম্যাচ শেষ করেছেন দলটির আট নম্বর ব্যাটসম্যান শাহাদাত (৫৮)।
টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কাল কালিন্দী ও ওরিয়েন্ট। মিরপুরে আজাদ এসসির ১০০ রান ২৫ ওভার ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় কালিন্দী। বিকেএসপিতে ওরিয়েন্ট (২১৭) ৫ রানে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘকে। বিকেএসপির আরেক মাঠে সূর্যতরুণ (২৮০/৯) ১১০ রানে র্যাপিড ফাউন্ডেশনকে (১৭০) ও ফতুল্লা আউটারে শাইনপুকুর (১৮৩/৩) ৭ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে।