ইতালিতে খেলবে বাংলাদেশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবটা এসেছে ইতালির সিরি ‘ডি’-এর ক্লাব ভেনেসিয়া এফসি থেকে। কাল এই ক্লাবের দুই কর্মকর্তা এসে বাফুফেকে আমন্ত্রণমূলক ফুটবল ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। একটি চিঠিও দিয়েছেন ওই কর্মকর্তারা। আগামী এপ্রিলে হয়তো ইতালি খেলতে যেতে পারে বাংলাদেশ জাতীয় দল। কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘আমরা মাত্রই প্রস্তাবটা পেয়েছি। ওরা মার্চ–এপ্রিল মাসের যেকোনো সময় প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী। আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছি। সেখানে কয়টা ম্যাচ খেলা যায়, ওই সময় বাংলাদেশের অন্য কোনো টুর্নামেন্ট আছে কি না, এসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।’