ইতালিতে নিষিদ্ধ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’ কর্তৃপক্ষকে অভিযোগটা করেছিলেন ইন্টার মিলান কোচ রবার্তো মানচিনি। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে নাপোলির কোচ মরিজিও সারি তাঁকে নিয়ে সমকাম-বিদ্বেষী মন্তব্য করেছিলেন। তদন্তের পর সিরি ‘আ’ কর্তৃপক্ষও দোষী সাব্যস্ত করেছে সারিকে। নাপোলি কোচকে কোপা ইতালিয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে ২০ হাজার ইউরো জরিমানা।
অবশ্য শাস্তি দিতে গিয়ে ‘সমকাম-বিদ্বেষী মন্তব্যে’র কথাটি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, মানচিনিকে ‘খুবই অপমানজনক’ কথা বলেছেন সারি। কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে ইন্টারের কাছে ২-০ গোলে হেরে কোপা ইতালিয়া থেকে বাদ পড়ে গেছে নাপোলি। সারির নিষেধাজ্ঞা তাই আগামী মৌসুমে কার্যকর হবে। গোলডটকম।