ইতালির বর্জন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-বিশ্বের অনেক রথী-মহারথীই এসেছেন। তবে ইতালির কোচ, অধিনায়ক কাউকেই খুঁজে পাওয়া গেল না গত পরশু। স্কাই ইতালিয়া দাবি করছে, অধিনায়ক জিয়ানলুইজি বুফন ও কোচ আন্তোনিও কন্তে ইচ্ছা করেই আসেননি! ব্যালন ডি’অরের ৫৯ জনের তালিকাতেই ছিলেন না বুফন। তখন ইতালিজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’ জিতেছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছেন, বুফন তো এই তালিকায় থাকতেই পারতেন। ওই ‘অপমানেই’ কি তাহলে ইতালির এই বর্জন? স্কাই স্পোর্টস।