১৯৫৮ বিশ্বকাপের পর প্রথম কোনো বড় আসরে এসে গ্রুপসঙ্গী হিসেবে প্রতিবেশী ইংল্যান্ডকেই পেল ওয়েলস। কাল প্যারিসে অনুষ্ঠিত ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ড্রতে গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড ও ওয়েলসের সঙ্গী হয়েছে রাশিয়া ও স্লোভাকিয়া।
ড্রতে গত দুবারের চ্যাম্পিয়ন স্পেন পড়েছে ‘ডি’ গ্রুপে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়ার সঙ্গে। গ্রুপটাকে কঠিন মনে হচ্ছে? তবে ‘ই’ গ্রুপকে কী বলবেন। ইউরো ২০১৬ তে মরণফাঁদই হয়েছে গ্রুপ ‘ই’। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। গ্রুপের অন্য দুটি দল আয়ারল্যান্ড ও ইব্রাহিমোভিচের সুইডেন। রয়টার্স।
গ্রুপ ‘এ’ : ফ্রান্স, রোমানিয়া, আলবেনিয়া, সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া
গ্রুপ ‘সি’ : জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড
গ্রুপ ‘ডি’ : স্পেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ক্রোয়েশিয়া
গ্রুপ ‘ই’ : বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, সুইডেন
গ্রুপ ‘এফ’ : পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি