ইতি টানলেন কোচ লিপ্পি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি। পরশু চীনের সুপার লিগে এভারগ্রান্ডের শিরোপা নিশ্চিত হওয়ার পর দলটির কোচ জানিয়ে দিলেন, ‘ক্লাবের প্রধান কোচ হিসেবে এটাই আমার শেষ ম্যাচ। শিগগিরই ৬৭ বছরে পা রাখব আমি। প্রধান কোচ হিসেবে আর কোনো ক্লাবে থাকতে চাই না।’
১৯৮২ সালে সাম্পদোরিয়ার যুব দলে কোচিং ক্যারিয়ার শুরু করা লিপ্পি জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’ জিতেছেন পাঁচবার। ২০১২ সালে এভারগ্রান্ডেতে যোগ দেওয়ার পর দলটিকে লিগ জিতেয়েছেন টানা তিনবার। এদিকে চীনের সংবাদমাধ্যমের খবর, এভারগ্রান্ডের কোচ হিসেবে লিপ্পির জায়গায় আসছেন ইতালির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। আগামী সপ্তাহেই তাঁকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এভারগ্রান্ডে। রয়টার্স।