ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার ৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইতালি। তখন হয়তো ইংল্যান্ডকে শঙ্কাও ঘিরে ধরেছিল, হোক না বয়সভিত্তিক পর্যায়ে, তবু আরেকবার ফুটবলের বিশ্বমঞ্চে হয়তো হতাশই হতে হচ্ছে তাদের। কিন্তু সব শঙ্কা মুছে ফেলে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড, ঘুরে দাঁড়িয়ে কাল সেমিফাইনালে ইতালিকে হারিয়েছে ৩-১ গোলে। কদিন আগেই চেলসি থেকে লিভারপুলে আসা স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কি করেছেন জোড়া গোল, অন্য গোলটি এভারটন স্ট্রাইকার আদোমেলা লুকম্যানের। আগামী পরশু ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ডেইলি মেইল।