ইতিহাসের সবচেয়ে দামি ডি মারিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনফিকা থেকে ২০১০ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ২৫ মিলিয়ন ইউরোতে। সেখান থেকে গত বছর ব্রিটিশ রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরো নিয়ে অ্যাঙ্গেল ডি মারিয়া গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ডে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটিয়ে এ বছর জুলাইয়ে ৬৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে ডি মারিয়া পিএসজিতে। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত দলবদলের বাজারে আর্জেন্টাইন উইঙ্গারের মোট ট্রান্সফার ফির অঙ্কটা দাঁড়িয়েছে প্রায় ১৮২.১৩ মিলিয়ন ইউরো! এই হিসাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও অ্যাঙ্গেল ডি মারিয়া। চলুন দেখা যাক ক্যারিয়ার ট্রান্সফার ফি-র হিসাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ১০ খেলোয়াড় কারা-
মোট ট্রান্সফার ফি সবচেয়ে দামি ট্রান্সফার
অ্যাঙ্গেল ডি মারিয়া ১৮২.১৩ ৭৫ রিয়াল থেকে ইউনাইটেড
ইব্রাহিমোভিচ ১৭১.৮২ ৬৯ ইন্টার থেকে বার্সেলোনা
হামেস রদ্রিগেজ ১৪২.৩৯ ৭৯.৫ মোনাকো থেকে রিয়াল
লুইস সুয়ারেজ ১৪০.৩৬ ৯৩.৭ লিভারপুল থেকে বার্সেলোনা
হার্নান ক্রেসপো ১৩০.০৫ ৫৬.৫ পার্মা থেকে লাৎসিও
সেবাস্তিয়ান ভেরন ১২৫.৭১ ৪২.৬ লাৎসিও থেকে ইউনাইটেড
ক্রিস্টিয়ানো রোনালদো ১২৫.০৩ ৯৪ ইউনাইটেড থেকে রিয়াল
গ্যারেথ বেল ১২৪.৭০ ১০০ টটেনহাম থেকে রিয়াল
রাদামেল ফ্যালকাও ১২১.৫১ ৬০ অ্যাটলেটিকো থেকে মোনাকো
নিকোলাস আনেলকা ১১৭.৭১ ৩১ আর্সেনাল থেকে রিয়াল
তথ্যসূত্র: মিরর

অর্থের অঙ্ক মিলিয়ন ইউরোয়

বেচাকেনায় শীর্ষ ১০
ম্যানচেস্টার সিটি ২০৪
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৮
ভ্যালেন্সিয়া ১৩৭
জুভেন্টাস ১২২
অ্যাটলেটিকো মাদ্রিদ ১২১
পিএসজি ১১৬
লিভারপুল ১০৫
বায়ার্ন মিউনিখ ৮৪
মিলান ৮৩
চেলসি ৮১
শুধু ক্রয়ের হিসাবে শীর্ষ তিন ক্লাব ম্যান সিটি (১৩৪ মিলিয়ন ইউরো), পিএসজি (৯৯.৭ মিলিয়ন ইউরো) ও ভ্যালেন্সিয়া (৮৯.৭ মিলিয়ন ইউরো)
বেচাকেনা শেষে সবচেয়ে বেশি লাভ মোনাকোর (৮০ মিলিয়ন ইউরো)