প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো দিনের অভিজাত গাড়ি, স্ত্রীর সাদা গাউনের সঙ্গে তাঁর বাদামি রঙের স্যুট—পুরো আনুষ্ঠানিকতা মেনেই শুভ কাজটা সেরে ফেললেন স্যামুয়েল ইতো। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার মঙ্গলবার ইতালির স্টেজানোতে গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বান্ধবী জর্জেত্তে ত্রা লুর সঙ্গে। বিয়ে অবশ্য ২০০৭ সালেই হয়েছিল, দুই সন্তানও আছে এই দম্পতির। এবার হলো পূর্ণরীতির অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ইতোর সাবেক বার্সেলোনা সতীর্থ কার্লোস পুয়োলও। ডেইলি মেইল।