ইতোর ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরি ‘আ’তে তিনি আগেও খেলেছেন। বার্সেলোনায় পাঁচ বছরের ক্যারিয়ার শেষ করে ২০০৯ সালে যোগ দিয়েছিলেন ইন্টার মিলানে। তারপর সেখান থেকে আনঝি মাখাচকালা, চেলসি আর এভারটন ঘুরে আবারও সিরি ‘আ’তে ফেরার পথে স্যামুয়েল ইতো। এবার গন্তব্য সাম্পদোরিয়া। ৩৩ বছর বয়সী ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের সঙ্গে নাকি কথাবার্তাও পাকা হয়ে গেছে সাম্পদোরিয়ার। কয়েকটি ইতালিয়ান দৈনিকের খবর অনুযায়ী, চুক্তি হয়েও গেছে। সে রকম আভাস দিয়েছেন ইতোর এখনকার ক্লাব এভারটনের কোচ রবার্তো মার্টিনেজও, ‘ওর ব্যাপারে আমাদের সঙ্গে বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ করেছে।’ মনে হচ্ছে যেকোনো দিন ইতোকে ইতালিগামী বিমানে চড়তে দেখাটা এখন শুধু সময়ের ব্যাপার। এএফপি।