ইনচনে হঠাৎ প্রস্তুতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! ভিয়েতনামের সঙ্গে আজ ইনচনে হঠাৎই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
প্রস্তাবটা এসেছে ভিয়েতনামের পক্ষ থেকেই। পরশু বাংলাদেশ দল এশিয়ান গেমসের ভেন্যুতে পৌঁছার পর ভিয়েতনাম কাল বাফুফেকে ম্যাচ খেলার প্রস্তাব দেয়। সঙ্গে সঙ্গেই তা লুফে নিয়ে সম্মতি জানাল বাফুফে। মুনহাক ফুটবল একাডেমি মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
ওদিকে দক্ষিণ কোরিয়া পৌঁছেও যথারীতি থাকার ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাফুফের ভাষ্য অনুযায়ী, বিকেএসপির আবাসনব্যবস্থাকে তিনি যেভাবে ‘ভয়ংকর’ বলেছিলেন, এশিয়ান গেমসের অ্যাথলেট ভিলেজও তাঁর কাছে একই রকম!