ইনিয়েস্তার 'গোল্ডেন ফুট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়ন পেয়েছেন পরপর দুবার। কিন্তু গোল্ডেন ফুট পুরস্কারটা এবারও জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। তাঁকে পেছনে ফেলে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২৮ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী ফুটবলারদের মধ্য থেকে প্রতিবছর একজনকে তাঁর পারফরম্যান্স ও ব্যক্তিত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়। অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ীকে বেছে নেন ফুটবল-সমর্থকেরা। তবে নিয়ম হচ্ছে, একজন একবারের বেশি এ পুরস্কার জিততে পারেন না। রোনালদো ছাড়াও এবার ইনিয়েস্তা এ পুরস্কারটি পেতে পেছনে ফেলেছেন ফ্রাঙ্ক রিবেরি, ওয়েইন রুনি ও ম্যানুয়েল নয়্যারের মতো আটাশোর্ধ্ব ফুটবলারদের। পরশু মোনাকোতে গোল্ডেন ফুটের গালা অনুষ্ঠানে এসেছিলেন আগে এই পুরস্কারজয়ী রোনালদিনহো, রায়ান গিগস, রবার্তো বাজ্জো, জ্লাতান ইব্রাহিমোভিচরাও। গোল্ডেন ফুট ডটকম।