ইনিয়েস্তার যে স্মৃতি ভুলতে পারবেন না মেসি-নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সায় ইনিয়েস্তার সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়বে মেসি-নেইমারের। ছবি: রয়টার্স
বার্সায় ইনিয়েস্তার সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়বে মেসি-নেইমারের। ছবি: রয়টার্স


বার্সেলোনায় আন্দ্রেস ইনিয়েস্তার ২২ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুখ-দুঃখের স্মৃতি রয়েছে জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির। নেইমার পরে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে সেই সব স্মৃতি ভাগ বসিয়েছেন। ইনিয়েস্তা বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাঁকে এভাবেই অর্ঘ্য দিলেন মেসি, জাভি ও নেইমার—

জাভি
জাভি

‘সঙ্গী, সতীর্থ, বন্ধু। তোমার প্রতিভাকে ছাপিয়ে যেতে পারে শুধু তোমার মহানুভবতাই। তোমার পাশে খেলতে পারাটা ছিল অনেক সম্মানের। অনেক ধন্যবাদ!’—জাভি

লিওনেল মেসি
লিওনেল মেসি

‘আন্দ্রেস, এত বছর তোমার পাশে থেকে খেলাটা উপভোগ করতে পারা, এত এত স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পারাটা বড় প্রাপ্তি। তুমি একজন ফেনোমেনন। মাঠে, মাঠের বাইরেও।’— লিওনেল মেসি

নেইমার
নেইমার

‘বার্সেলোনায় তোমার ক্যারিয়ারের একটা অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি সব সময়ই আমার বন্ধুদের, বাচ্চাকাচ্চাদের আর পরিবারকে বলব যে, ওর পাশে দাঁড়িয়ে গোল-শিরোপা উদ্‌যাপনের সৌভাগ্য হয়েছিল আমার।’—নেইমার