প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর অধীনে টানা তিনটি সিরি আ জিতেছিল ইন্টার মিলান। দুবার করে ইতালিয়ান লিগ কাপ ও সুপার কাপ। মাত্র চার বছরের মধে৵ এতসব সাফল্য কি সহজে ভুলে যাওয়া যায়! চলতি সিরি আতে ১০ ম্যাচে চার জয় নিয়ে ধুঁকছে ইন্টার, আর সমর্থকদের মনে ফিরে ফিরে আসছে মানচিনির ২০০৪-২০০৮ সাফল্যময় সেই অধ্যায়। একই সঙ্গে সমর্থকদের জন্য একটা ভালো খবরও সম্ভবত অপেক্ষা করছে। আবার ইন্টারে ফিরতে চান মানচিনি। ইন্টারের আগ্রহ থাকলে হয়তো দুইয়ে দুইয়ে চার মিলে যাবে। কাছাকাছি সময়ে মানচিনিকে আবার দেখা যেতে পারে সান সিরোতে। গোলডটকম।