ইবোলা ও এসিয়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাইকেল এসিয়েন ইবোলায় আক্রান্ত, তাঁর চিকিৎসা চলছে’—পিলে চমকানো খবরটি পরশু ছাপা হয়েছিল নাইজেরিয়ার দুটি পত্রিকায়। ঘানাইয়ান তারকার ক্লাব এসি মিলানের এক কর্মকর্তার বরাত দিয়েই খবরটি ছাপা হয়। ‘এসিয়েনের কিছুই হয়নি’—বিবৃতি দিয়েই খবরটি অস্বীকার করেছে এসি মিলান। ক্লাবটির দাবি, তাদের কোনো কর্মচারীই নাইজেরিয়ান কোনো পত্রিকার সঙ্গে কথা বলেনি। ‘ইন্টারনেটে ছড়িয়ে পড়া আমার ইবোলায় আক্রান্ত হওয়ার গুজবের কোনো সারবত্তা নেই। ইবোলা খুব মারাত্মক একটি বিষয়, মজা করার বিষয় না’—ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে জানিয়েছেন এসিয়েন। এএফপি।